সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬
অ্যাকাউন্ট তথ্য (নাম, মোবাইল, ইমেইল, পাসওয়ার্ড হ্যাশ), আপনার জমা দেওয়া প্রোফাইল তথ্য, রিভিউ, পেমেন্টের রেফারেন্স (মাধ্যম, ট্রানজেকশন আইডি, প্রেরকের নম্বর) এবং রিডিমের জন্য দেওয়া পেআউট তথ্য। এছাড়া প্রাথমিক টেকনিক্যাল লগ ও বেনামী পেজ পরিসংখ্যান রাখি।
আপনার অ্যাকাউন্ট চালাতে, অনুমোদিত প্রোফাইল প্রকাশ করতে, পেমেন্ট যাচাই ও ইনভয়েস পাঠাতে, রেফারেল রিওয়ার্ড দিতে, প্রতারণা ঠেকাতে ও সাইট উন্নত করতে। ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।
আমরা অত্যাবশ্যকীয় কুকি (লগইন, ৩০ দিনের রেফারেল কোড) এবং চালু থাকলে অ্যানালিটিক্স ও গুগল অ্যাডসেন্স ব্যবহার করি, যা প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে কুকি ব্যবহার করতে পারে। বিজ্ঞাপনের ব্যক্তিগতকরণ আপনি আপনার গুগল সেটিংসে নিয়ন্ত্রণ করতে পারেন।
ডাক্তার ও প্রতিষ্ঠানের প্রোফাইলে পেশাগত তথ্য থাকে, যা প্রকাশ্য হওয়ার জন্যই। রিভিউয়ে শুধু রিভিউদাতার নামের প্রথম অক্ষর দেখানো হয়।
আপনি আপনার অ্যাকাউন্ট তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন; পেমেন্ট ও প্রতারণা প্রতিরোধের জন্য যে রেকর্ড রাখা বাধ্যতামূলক তা ছাড়া। যোগাযোগ: যোগাযোগ পেজ।